দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস–২০২৫ পালিত হয়েছে।

দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস–২০২৫ পালিত হয়েছে।

‎বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দুমকি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার,সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সাজ্জাদুল ইসলাম দুর্জয় ও আমিনুল ইসলাম মৃধা প্রমুখ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর নিরাপত্তা, শিক্ষা ও অধিকার রক্ষায় সমাজের প্রতিটি মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন। কন্যা শিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায়।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশু, কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️