নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
নেত্রকোণা প্রতিনিধি : "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এই শ্লোগানে নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯জুলাই) সকাল সাড়ে ১০টার সময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রম করা হয়েছে।

পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী দফতরের প্রধানগণ, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প-উদ্যোক্তাগণ, পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন।
আলোচনা সভা শেষে পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ এবং তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। একইসাথে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।




