মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন

মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র নিহত

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন মাধবপুর উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তিনি মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ডিগ্রি শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বানের পানিতে মাছ ধরতে বের হয়েছিলেন মোফাজ্জল। মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসটির পরিচয় শনাক্ত ও চালককে আটকের জন্য অভিযান চলছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️