নবীগঞ্জে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক্সকাভেটর দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নবীগঞ্জে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক্সকাভেটর দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ফার্মবাজার এলাকার উর্বর ধানী কৃষিজমিতে অনুমতি ছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।

‎অভিযানে ২নং ভাকৈর ইউনিয়নের বাগাউরা মৌজার হরিনগর গ্রামের শুক্কুরশাহ ফকির ছেলে 

‎জামাল শাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭(ক) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় দুইটি ট্রাক্টর মাটি জব্দ করে নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়, যা পরে পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, “অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে উর্বর জমির ক্ষতি হয় এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️