‎নবীগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

‎হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরে পানিতে পড়ে তাকরিম (০৩)নামে এক শিশুর মৃত্যু হয়েছে

‎নবীগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরে পানিতে পড়ে তাকরিম (০৩)নামে  এক শিশুর মৃত্যু হয়েছে।  

‎শনিবার (৩ জানুয়ারি) সকালে করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।  

‎স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি পরিবারের অগোচরে পুকুরের পাশে খেলছিল। পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। পরে শিশুটিকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নবীগঞ্জ থানার এসআই সাহরিয়ার আহমেদ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

‎স্থানীয়রা শিশুটির অকালমৃত্যুকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️