‎হবিগঞ্জে সাড়ে ৬৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস ও জিরাসহ দুটি গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন।

‎হবিগঞ্জে সাড়ে ৬৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস ও জিরাসহ দুটি গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন।

‎বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার(২০ ডিসেম্বর) দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

‎প্রথম অভিযানে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল সকাল ৬টার দিকে মাছ পরিবহনের একটি ট্রাক আটক করে। তল্লাশির সময় সরিষার খৈল ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়।

‎অন্যদিকে একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আরেকটি কাভার্ডভ্যান আটক করে বিজিবি। তল্লাশিতে গাড়িটিতে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস পাওয়া যায়। এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়িসহ পণ্য জব্দ করা হয়।

‎বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালানচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️