চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে চকোপ্লাস ও এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় সিরাপ জব্দ

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে চকোপ্লাস ও এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। গত শুক্রবার দিবাগত গভীর রাত হতে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এইসব সিরাপ জব্দ করা হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘মাদক চোরাকারবারীরা বিজিবি’র চোখ ফাঁকি দিতে নতুন নতুন পন্থা অবলম্বন করছে। তবে এ সকল অপতৎপরতা প্রতিরোধে ৫৯ বিজিবি সদস্যরা তৎপর থাকায় চোরাকারবালীদের অপতৎপরতা সফল হচ্ছে না। শুক্রবার দিবাগত গভীর রাত হতে শনিবার সকাল পর্য়ন্ত মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ এবং তেলকুপি বিওপি তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের ৩০ হতে ৫০ গজের মধ্যে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়কজাত অবস্থায় ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় চকোপ্লাস এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ জব্দ করতে সক্ষম হয়। তবে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম।’

প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন গত কয়েক দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৫ বোতল কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️