শিবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করায় এক কেন্দ্রেই ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

শিবগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম) পরীক্ষায় নকল করার দায়ে ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিষ্কার হয়

শিবগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করায় এক কেন্দ্রেই ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম) পরীক্ষায় নকল করার দায়ে ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত।

 বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেই সাথে কেন্দ্রের ৫টি রুমের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে এ বছরের জন্য পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম) পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় নকল করে পরীক্ষা চলছে। সেখানে ধাইনগর টিবিএম কলেজ কেন্দ্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষার্থী দিচ্ছিল। এসময় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই দেখে খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিল তারা। এর প্রেক্ষিতে ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর ১০ জন শিক্ষককে কর্তব্যে অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে এবছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব মো. সানাউল্লাহ জানান, তার কেন্দ্রে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️