হবিগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে গির্জা প্রতিনিধিদের মতবিনিময়

‎আসন্ন শুভ বড়দিন–২০২৫ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে গির্জা প্রতিনিধিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

হবিগঞ্জে পুলিশ সুপারের সঙ্গে গির্জা প্রতিনিধিদের মতবিনিময়

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:আসন্ন শুভ বড়দিন–২০২৫ শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে গির্জা প্রতিনিধিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২০ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছিন খাতুন।  

‎সভায় পুলিশ সুপার বলেন, বড়দিনকে ঘিরে জেলার সব গির্জা ও উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হবে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

‎তিনি আরও বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে বড়দিন উদযাপন করতে সবাইকে সহযোগিতা করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার গাফিলতি করা হবে না।”

‎সভায় বড়দিন উপলক্ষে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, সাউন্ড ও বিদ্যুৎ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

‎মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন গির্জার প্রতিনিধি ও স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️