‎হবিগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের খালি জায়গায় অগ্নিকাণ্ড 

‎হবিগঞ্জে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে

‎হবিগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের খালি জায়গায় অগ্নিকাণ্ড 

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শনিবার (৬ ডিসেম্বর) বিকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

‎বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক পরিচালিত কেন্দ্রে বিবিয়ানা-১ ইউনিটের জন্য বরাদ্দকৃত খালি জায়গায় হঠাৎ আগুন লেগে যায়। সূত্র জানায়, ওই খালি স্থানে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, শুকনো ঘাস ও অন্যান্য মালামাল রাখা ছিল। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

‎ঘটনা জানতে পেরে কেন্দ্রের ফায়ার সার্ভিস দল এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের হাবিব মিয়ারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎পিডিবির সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ফলে কোনো মানুষহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত সিগারেটের আগুন থেকে হয়েছে।

‎পিডিবি সূত্র আরও জানায়, নিয়মিত তত্ত্বাবধান ও দ্রুত প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কেন্দ্রটি অক্ষত থাকায় বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিকভাবে চলবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️