মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর ছাত্রী উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অপহরণের পাঁচ দিন পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার তনু

মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর ছাত্রী উদ্ধার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অপহরণের পাঁচ দিন পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার তনু (১৫)। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দেবপুর গ্রামের ইউপি সদস্য সোহরাব উদ্দিনের মেয়ে।

পরিবারের সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর সকালে সামিয়া স্কুলে যাওয়ার পথে ধর্মঘরের নিজনগর গ্রামের রায়সুল ইসলাম টুটুল ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁকে একটি অন্ধকার ঘরে আটকে কয়েক দিন নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরদিন ২ ডিসেম্বর সামিয়ার বাবা মাধবপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং–৮০) করেন। পরিবার ও স্থানীয়দের সহায়তায় ৫ ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লার চেংগাহাটি গ্রামের সুলতান মিয়ার বাড়ি থেকে সামিয়াকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধারের পর সামিয়া জানান, তাঁকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল এবং শারীরিক নির্যাতন করা হয়।

সামিয়ার বাবা ইউপি সদস্য সোহরাব উদ্দিন বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়েকে যে নির্মমভাবে অপহরণ ও নির্যাতন করা হয়েছে, আমি এর সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়েছে। প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি।

অভিযুক্ত রায়সুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারকে উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️