চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুর গ্রামের মাঠে বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার পীরপুরকুল্লা মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মসলেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শহিদুল ইসলাম মাঠের কাজ শেষ করে ধান গোছানোর তদারকি করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। মাঠের অন্য শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাঠ থেকে ধান ঘরে তোলার মুহূর্তে কৃষকের এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরি 

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, শহিদুল ইসলাম বাড়ির পাশে হুগলার মাঠে ক্ষেতে কাজ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন বলে জেনেছি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️