বুড়িচংয়ে জ্বালানি তেলের তীব্র সংকট,পেট্রোল পাম্পে দীর্ঘ সারি

বুড়িচংয়ে জ্বালানি তেলের তীব্র সংকট,পেট্রোল পাম্পে দীর্ঘ সারি

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গত দুইদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি ও অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে।এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স চালক, পরিবহন মালিক ও সাধারণ চালকরা।

শনিবার (৭ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প সরেজমিনে ঘুরে দেখা যায়, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ যানবাহন তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। 

পাম্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে অধিকাংশ পাম্পে গাড়িপ্রতি সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে মাঝপথ থেকেই ফিরে যেতে হচ্ছে। এতে দূরপাল্লা ও স্থানীয় রুটের যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

সবচেয়ে সংকটে পড়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। এক অ্যাম্বুলেন্স চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সামান্য তেল নিয়ে ফিরতে হচ্ছে। এতে জরুরি চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হচ্ছে।

পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুইদিন ধরে জেলায় জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। মজুত ফুরিয়ে আসায় তারা বাধ্য হয়ে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন।

পাম্প মালিকরা আরও জানান, আগামী রবিবারের মধ্যে নতুন সরবরাহ না এলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

হঠাৎ এই জ্বালানি সংকটে জেলার পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️