নরসিংদীতে গাঁজাসহ একজন গ্রেফতার

নরসিংদীতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে অভিনব কায়দায় লুকানো গাঁজা উদ্ধার করা হয়েছে।

নরসিংদীতে গাঁজাসহ একজন গ্রেফতার

নরসিংদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অভিনব কায়দায় লুকানো ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শিবপুর থানার নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রীজের পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস একটি টিম একটি পিকআপ ভ্যান তল্লাশি করে। তল্লাশির সময় গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আল মামুন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

চাঁপাই প্রেস/চাঁ

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️