বাহুবলে সরকারি ছুটির দিনেও অবৈধ বালু উত্তোলনে অভিযান ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

হবিগঞ্জের বাহুবলে সরকারি ছুটির দিনেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বাহুবলে সরকারি ছুটির দিনেও অবৈধ বালু উত্তোলনে অভিযান ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে সরকারি ছুটির দিনেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম। অভিযানে সহায়তা করে বাহুবল মডেল থানা পুলিশ।

প্রশাসন সূত্রে জানা যায়, দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। পরে সরকারি ছুটির দিনেও অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন,পাইপসহ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, “বিধি-বহির্ভূতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি ছুটির দিনেও প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙন, ফসলি জমি ক্ষতি ও জনপথের অবকাঠামোর ক্ষতি হচ্ছিল। তারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

অভিযান চলাকালে অবৈধ বালু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেকে স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️