চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক মৃত্যুশয্যায়

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে হুসাইন আহমেদ (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক মৃত্যুশয্যায়

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে হুসাইন আহমেদ (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহত হুসাইন আহমেদ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের গাংপাড়ার মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বিচুলি ব্যবসায়ী।

সোমবার (৯ জুন) বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের অদূরে দশপকোট নামকস্থান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনাগামী লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চুয়াডাঙ্গায় আসছিল এই যুবক। পরে বৈদ্যুতিক তারে লেগে ছিটকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন। আহত হুসাইনের বোন রুমি খাতুন সাংবাদিকদের বলেন, আমার বড় বোনের শ্বশুর বাড়ি কুষ্টিয়ার পোড়াদহ থেকে ট্রেনযোগে বাড়িতে আসছিল হুসাইন। শুনেছি ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাচ্ছি।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, মাথায় একপাশে গভীর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️