প্রবাসে গিয়ে কফিনে ফিরল ঝিনাইগাতির রনি মিয়ার মরদেহ
শেরপুর প্রতিনিধি: পরিবারের স্বপ্ন পূরণে প্রবাসে পাড়ি দিয়েছিলেন শেরপুরের ঝিনাইগাতীর দিঘীরপাড় পালাপাড়া গ্রামের রনি মিয়া (৩০)। সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। বাড়ি ফিরল কফিনে।

গত ২১ এপ্রিল সৌদি আরবের রিয়াদে সড়ক দু'র্ঘট'নায় মা'রা যান তিনি। দীর্ঘ ১১ দিন পর তার ম'রদেহ দেশে পৌঁছায়। আজ শনিবার গ্রামের বাড়িতে আনার পর নেমে আসে হৃদয়বিদারক দৃশ্য।স্বজনদের কান্না, আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জানাজা শেষে নিজ গ্রামেই আজ তাকে দা'ফন করা হয়েছে।
অ'ভাবের সংসারে একটু স্ব'চ্ছলতা আনতে ২০২৪ সালে প্রথমবার প্রবাসে গিয়েছিলেন রনি। দুর্ঘটনায় আহত হয়ে ফিরে আসার পরও হাল ছাড়েননি।আবারও গিয়েছিলেন পরিবারের ভবি'ষ্যতের কথা ভেবে। কিন্তু ভা'গ্য তাকে আর ফিরে আসার সুযোগ দিল না। বাড়ি ফিরলেন,তবে লাশ হয়ে কফিনে।

সংসারে রয়ে গেল বৃদ্ধ বাবা আব্দুর রাজ্জাক,মা মল্লিকা বেগম। স্ত্রী দিলরুবা আক্তার, দু'জন ছোট্ট শিশু সুমাইয়া আক্তার(৭) ও মুফাসিনা আক্তার(৩)।
তার স্ত্রী দিলরুবা আক্তার বলেন,স্বামী হারিয়েছি, আমার সন্তানরা এতিম হয়ে গেছে। এখন কীভাবে তাদের মানুষ করব বুঝতে পারছি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, ‘‘সৌদি আরবে এভাবে শ্রমিকের মৃত্যু বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে উপজেলা প্রশাসন।




