চাঁপাইনবাবগঞ্জে ভুয়া অ্যাডিশনাল এসপি গ্রেফতার

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধুবপুকুর এলাকায় অবস্থিত ‘রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’-এ ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে ওই যুবক নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে তিনি জনরোষের মুখে পড়েন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিলে পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে (২ মে) শনিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি অলিউল্লাহ তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা এলাকার বাসিন্দা এবং মাওলানা ইসারুলের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন,অভিযুক্ত ব্যক্তি ভুয়া পরিচয়ে পেট্রোল পাম্পে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছিলেন। পরবর্তীতে তার পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কোনো অ্যাডিশনাল এসপি নন। এ ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




