শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

সোনামসজিদ মহাসড়কের পিঠালিতলা গ্রামের ভাঙ্গা ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় মনোয়ার হোসেন রকি (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত রকি জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মহদিপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পিঠালিতলা গ্রামের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, নিহত মনোয়ার হোসেন রকি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল যোগে কানসাট বাজার হতে বাড়ি ফিরছিল। পথে শিবগঞ্জ পৌরসভার অন্তর্গত পিঠালিতলা গ্রামের ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা অজ্ঞাতনামা ব্যাটারি চালিত ভ্যান মোটর সাইকেলকে ধাক্কা দেয়।

এতে সে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। এসময় ভ্যান চালক পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় রকিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️