ঈদে ১০ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ঈদে ১০ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি

চাঁপাই প্রেস ডেস্ক:ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।  

সোনামসজিদ আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতির স্বাক্ষর করা এক পত্রের বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন, বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

তবে ছুটির এ সময়ে সোনামসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️