বুড়িচংয়ে অর্ধশতাধিক অসহায়দের মাঝে চাল বিতরণ

বুড়িচংয়ে অর্ধশতাধিক অসহায়দের মাঝে চাল বিতরণ

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সদস্য ও বুড়িচং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মহিউদ্দিনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অর্ধশতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোঃ সোহাগ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক মাস্টার এবং বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফি, ক্রীড়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ, ব্যবসায়ী মোঃ কাউসার, মোহাম্মদ ইউসুফ, রবিউল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️