পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জহিরুল কাইয়ুম

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারেল্লা উঃ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, সুশীল সমাজ ও দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কংশনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক এবং চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল কাইয়ুম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ভারেল্লা উঃ ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, নির্বাচিত হতে পারলে অবহেলিত এই জনপদের উন্নয়ন, একটি সুন্দর, নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে কাজ করবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।




