বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদিনা সরকারি কলেজে কর্মসুচি পালিত

"প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়" প্রতিপাদ্য নিয়ে আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদিনা সরকারি কলেজে কর্মসুচি পালিত

চাঁপাই প্রেস ডেস্ক:"প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়" প্রতিপাদ্য নিয়ে আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে। 

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসুচির সূচনা হয়। তারপর শহিদ মিনার চত্বরসহ কলেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. লুৎফর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ খাইরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন আহম্মদ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️