চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই মোবাইল আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ২৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই মোবাইল আটক

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ২৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (মঙ্গলবার ২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরোণগঞ্জ সীমান্তের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের মোবাইল উদ্ধার করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটককৃত মোবাইল ফোনগুলো প্রচলিত আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️