হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র ৫ দিনের অভিযানে ১কোটি ৭২লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

৫৫ বিজিবি ব্যাটালিয়ন গত পাঁচ দিনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ১৫টি পৃথক অভিযান পরিচালনা

হবিগঞ্জ সীমান্তে বিজিবি’র ৫ দিনের অভিযানে ১কোটি ৭২লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গত পাঁচ দিনে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ১৫টি পৃথক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মোট ১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী বিওপি ও চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা মোবাইল ফোনের ডিসপ্লে, বাইসাইকেল ও ভারতীয় গরু জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার টাকা।

অপরদিকে, চুনারুঘাট উপজেলার দুধপাতিল, তেলিয়াপাড়া ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযানে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৭ বোতল বিদেশি মদ, ২৫.৮ কেজি ভারতীয় গাঁজা, ৪৩ বোতল ফেনসিডিল, ১৬ ক্যান বিয়ার, ১৩ বোতল ইস্কফ সিরাপ, চা-পাতা ও বাংলাদেশি মশার কয়েল। এসব পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা।

এছাড়া, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৯৫ হাজার ৪০০ টাকা মূল্যের ২৪ বোতল ভারতীয় মদ, ফুচকা, চিনি ও মশার কয়েল জব্দ করা হয়।

জব্দকৃত দেশি-বিদেশি মালামাল, মাদকদ্রব্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,“উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আমরা অভিযান পরিচালনা করছি। দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা তৎপর। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন নিয়মিতভাবে দুর্গম সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের ২৪ জুন পর্যন্ত ৫৫ বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে প্রায় ৩ কোটি ৩০ লাখ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️