‎হবিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎হবিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

‎সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু।

‎অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আজিজুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক এবং হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী।

‎সেমিনারে বক্তারা বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত, পণ্যের মান রক্ষা ও প্রতারণা প্রতিরোধে ভোক্তা অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️