‎নবীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

‎নবীগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার(১৩অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, সার ডিলার প্রতিনিধি মাওলানা শোয়েব আহমদ, অসিত বরণ পাল ও স্বপন রবিদাস প্রমুখ।

‎সভায় বক্তারা বলেন, সার ও বীজ ডিলার ও খুচরা বিক্রেতাদের বিক্রয়কেন্দ্রে স্পষ্টভাবে মূল্যতালিকা প্রদর্শন করতে হবে এবং ক্রেতাদের বিক্রির রশিদ প্রদান নিশ্চিত করতে হবে। ডিলারগণ সারের আগমনী বার্তা দ্রুত উপজেলা কৃষি অফিসকে জানাবেন বলে নির্দেশ দেওয়া হয়।

‎এছাড়া কৃষকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ডিলার বা বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️