‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে মাধবপুরে দোয়া ও কফিন মিছিল ‎

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে মাধবপুরে দোয়া ও কফিন মিছিল  ‎

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে দোয়া ও প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে আজাদী ছাত্র–জনতার উদ্যোগে উপজেলা পরিষদ গেট থেকে কর্মসূচির সূচনা হয়। প্রথমে প্রতীকী কফিন মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলে পরিণত হয়।

‎মিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কে কিছু সময় অবস্থান নিলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে সাময়িক যানজট ও ভোগান্তি সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

‎কর্মসূচির শেষে মাধবপুর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎আজাদী ছাত্র–জনতার নেতারা বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা এই ঘটনায় সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।

‎পুলিশ জানায়, কর্মসূচিটি অনুমতিপ্রাপ্ত ছিল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

‎প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকা–৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে রাজধানীর রাস্তায় গুলিবিদ্ধ হন শহীদ ওসমান হাদী। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎ওসমান হাদীর মৃত্যুতে দেশজুড়ে বিভিন্ন স্থানে শোকসভা, দোয়া ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️