লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত
সংগ্রহীত ছবি

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের হাজীটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- স্থানীয় এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। এ সময় তাদের এক ভাতিজাও আহত হন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সম্প্রতি কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নুর ইসলাম ও দেলোয়ার হোসেন সকালে নিজ উদ্যোগে খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই ভাই ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং তাদের ভাতিজাও আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, হাসপাতালে আনার আগেই দুই ভাই মারা যান। বাকি দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা সুস্থ আছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️