হবিগঞ্জে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন

হবিগঞ্জে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশন অতিক্রম করছিল। এ সময় এক যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে চলাফেরা করছিলেন। হঠাৎ ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️