‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা
প্রতীকী ছবি

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জালাল মিয়ার মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তিনি মারা যান।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকে জুলেখা বেগম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের আসলে আসল কারণ জানা যাবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️