প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা-ভূমিসচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সততা, দায়িত্বশীলতা এবং দেশপ্রেম থাকা আবশ্যক। এই তিনটি গুণ মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি এবং জাতির অগ্রযাত্রার চালিকাশক্তি

প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে থাকতে হবে সততা-ভূমিসচিব
সংগ্রহীত ছবি

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সততা, দায়িত্বশীলতা এবং দেশপ্রেম থাকা আবশ্যক। এই তিনটি গুণ মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি এবং জাতির অগ্রযাত্রার চালিকাশক্তি।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ভূমিসংক্রান্ত জনবান্ধব সেবা প্রদান করতে হবে।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, কৃষিজমি সুরক্ষা, পরিবেশ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করতে হবে।

তিনি বলেন, অকৃষি জমির সুপরিকল্পিত ব্যবহার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং ভূমি সম্পর্কিত সমস্যার সমাধানের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে সর্বত্র নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সালেহ আহমেদ বলেন, দেশপ্রেম এমন এক অনুভূতি, যা একজন নাগরিককে তার দেশের জনগণ ও জন্মভূমির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়বদ্ধতায় আবদ্ধ করে।

এটি মানুষকে দেশের কল্যাণে আত্মনিবেদিত হতে উদ্বুদ্ধ করে। একজন সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক কখনো দুর্নীতি, অন্যায় বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন না।

তিনি দেশের আইন মেনে চলেন, নিজের দায়িত্ব সৎভাবে পালন করেন এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন।

তিনি আরো বলেন, নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা, দেশের সম্পদ রক্ষা করা, পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণ করা এবং দেশের অগ্রগতিতে অবদান রাখাসহ প্রতিদিনের ছোট ছোট কাজেই দেশপ্রেম প্রকাশ পায়।

আমাদের উচিত দেশপ্রেমকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা। প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে প্রকৃত দেশপ্রেমের পরিচায়ক।

সভায় আরো উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কণ্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️