নবীগঞ্জে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

মাদককে না বলুন, জীবনে হ্যাঁ বলুন’-এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নবীগঞ্জে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: মাদককে না বলুন, জীবনে হ্যাঁ বলুন’-এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) গজনাইপুর ইউনিয়নের ফুলতলি বাজারে ‘৬ মৌজা যুবসমাজ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‎মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নুরুল হক তুহিন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান পৌরস, জাকির হোসেন, খাইরুল ইসলাম খোকন, মনিরুল ইসলাম, সদস্য সচিব শাহ সাইদুল ইসলাম রানা, যুগ্ম সদস্য সচিব শাহ ওমর আলী, আরিফ আহমেদসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, মাদক বর্তমান সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। এটি শুধু ব্যক্তিকেই ধ্বংস করছে না, বরং পরিবার ও সমাজকে নিঃশেষ করে দিচ্ছে।

‎তাঁরা আরও বলেন, মাদক নির্মূলে সমাজের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; মাদক প্রতিরোধে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও সামাজিক আন্দোলন।

‎বক্তারা মনে করেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে হলে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই একটি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

‎মানববন্ধন ও বিক্ষোভে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️