গোমস্তাপুরে বিএনপি নেত্রী পাপিয়ার বিশাল মোটরসাইকেল শোডাউন  

জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এড্যভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বিশাল মোটরসাইকেল শোডাউন করেন

গোমস্তাপুরে বিএনপি নেত্রী পাপিয়ার বিশাল মোটরসাইকেল শোডাউন  

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এড্যভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বিশাল মোটরসাইকেল শোডাউন করেন।

শনিবার সকাল এগারোটায় গোমস্তাপুর উপজেলার  চৌডালা ইউনিয়নের বেলাল বাজার, শুক্রবারি বাজার, চৌডালা নুতুন বাজার, মাদ্রাসা মোড়, সোনারপাড়া, ফেরিঘাট বাজার ও গোমস্তাপুর বাজার, বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজার, রহনপুর  পৌরসভার  কলেজ মোড় , খোয়ারমোড়, রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার, রুকুনপুরগঞ্জ, আক্কেলপুর বাজার, পার্বতীপুর  ইউনিয়নের আড্ডা মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি একরামুল হক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এড্যভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️