রামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জের কবির

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুরের কবির হোসেন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জের কবির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুরের কবির হোসেন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কবির হোসেন রোকনপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।

বুধবার রামেক হাসপাতালের ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর পূর্ব পর্যন্ত কবির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, গত ১৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের আরেক রোগী ফেরদৌসী খাতুনের অবস্থাও ভালো নয়। তাকেও হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️