গোমস্তাপুর ও রহনপুরের ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে মৃত্যু

গোমস্তাপুর ও রহনপুরের ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে মৃত্যু

গোমস্তাপুর ও রহনপুরের ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও রহনপুরের ২ জন ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ফিরে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ অধ্যাপক ডা. তানজিমুল বারি বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ও একই উপজেলার রহনপুর পৌরসভার আলীনগর মহল্লার মোহা. সৈকত। 

নিহতদের ভেতর আইয়ুব আলী ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ও সৈকত বুধবার ভোর সোয়া ৪ টার দিকে মারা যায়। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইয়ুবকে ভর্তি করা হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

আরও জানা গেছে, ১৫ দিন আগে আইয়ুব ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় ৫ দিন অবস্থান করে ১০ দিন আগে তিনি বাড়ি আসেন। এর পর থেকে শুরু হয় জ্বর। বাড়িতে চিকিৎসা নিয়ে জ্বর না কমলে গত ৫ আগস্ট তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবার।

এদিকে, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে আইসিইউতে নেয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৈকতের। এর আগে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সৈকতও ঢাকা থেকে ফিরে এসে জ্বরে আক্রান্ত হন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️