গোমস্তাপুরে ভোটার তালিকার হালনাগাদ শুরু

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে

গোমস্তাপুরে ভোটার তালিকার হালনাগাদ শুরু

মোঃ সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃবাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে । সোমবার (২০ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তার উদ্বোধনের পর পরই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার হালনাগাদ কার্যক্রম শুরু হয়।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

গোমস্তপুর উপজেলা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে এক যোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, সোমবার সকালে তথ্য সংগ্রহের কাজ শুরু হলো যেটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত । আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তোলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

এছাড়া উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ জানান, যে সকল নাগরিক ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে নতুন ভোটারের ক্ষেত্রে কেবলমাত্র তাদের তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের বাংলা এবং ইংরেজি জন্মনিবন্ধন এর একটি করে অনলাইন কপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পিতা-মাতা বা স্বামী-স্ত্রী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। রক্তের গ্রুপ নির্ণয়ের কাগজ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র। এছাড়াও এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও হালনাগাদ ভোটার করা হবে। সেই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️