‎হবিগঞ্জে ১৬ বছর পর জেলা বিএনপির কাউন্সিল 

১৬ বছর পর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট

‎হবিগঞ্জে ১৬ বছর পর জেলা বিএনপির কাউন্সিল 

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ১৬ বছর পর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।

‎দলীয় সূত্র জানায়, গত ১১ আগস্ট জেলা বিএনপির বিশেষ সভায় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। পৌরসভা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

‎সম্মেলন সফল করতে উপকমিটি ও ১৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই পাঁচটি পদে গোপন ব্যালটে ভোট হবে। প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট পদ থেকে পদত্যাগ করতে হবে।

‎সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জি কে গউছ, শাম্মী আক্তার ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ও গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।

‎জানা গেছে, সর্বশেষ জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। ওই কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন সৈয়দ মো. ফয়সল এবং সাধারণ সম্পাদক হন জি কে গউছ। বর্তমানে জি কে গউছের নেতৃত্বে জেলা বিএনপির কার্যক্রম চলছে।

‎দীর্ঘদিন পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের পক্ষে প্রচারণা চলছে।

‎জি কে গউছ বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সিলেট বিভাগের সব জেলায় দ্রুত কাউন্সিল সম্পন্ন করা হচ্ছে। হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের প্রস্তুতি শেষ পর্যায়ে।‎

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️