চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি)গণের ব্যবহারিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি)গণের ব্যবহারিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টায় পুলিশ লাইন্স,চুয়াডাঙ্গায় এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। 

এই ব্যবহারিক প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সাথে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, কায়িক প্রশিক্ষণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নবনিযুক্ত টিআরসি সদস্যরা পুলিশের ভবিষ্যৎ। তাদেরকে শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা ও পেশাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে লক্ষ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। নবীন সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের সেবা করার আহ্বান জানান। এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব তাজরিনা সুলতানা, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা, প্রশিক্ষকবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স। প্রশিক্ষণার্থী টিআরসিরা মনোযোগ সহকারে পুলিশ সুপারের দিকনির্দেশনা শ্রবণ করেন এবং দায়িত্ব পালনে প্রস্তুত থাকার অঙ্গীকার করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️