শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ

শিবগঞ্জ প্রতিনিধি:- গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে সবুজ গড়ি" প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, আম্রকানন শাখা।
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার ৩নং সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিশু-কিশোর ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
শাখার সহকারী পরিচালক আসাদুল্লাহ আসাদের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রাকিবা খাতুন ও সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান রিপন।
বক্তারা "একটি গাছ একটি প্রাণ" উল্লেখ করে শিশু-কিশোরদের গাছ লাগানো ও যত্নের আহ্বান জানান। প্রধান অতিথি বলেন, পরিবেশ সচেতনতা গড়ে তোলাই ফুলকুঁড়ি আসরের অন্যতম লক্ষ্য।




