চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আব্দুল সালাম (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আগুন দোহা মাঠে এ ঘটনা ঘটে। নিহত সালাম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে কাঁচা বাগান গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, বিকেলে তিনি মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় হটাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




