শিবগঞ্জে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত

শিবগঞ্জ প্রতিনিধি:দেশীয় ফলের চাহিদা বৃদ্ধি ও নতুন প্রজন্মের মাঝে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা চত্বরে জমকালো আয়োজনে ‘দেশীয় ফল উৎসব’ পালন করেছে অফিসার্স ক্লাব।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ।
উৎসবে আম, লিচু, কাঁঠাল, জাম, কলা সহ বিভিন্ন মৌসুমি দেশীয় ফলের পসরা সাজানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
তিনি বলেন,দেশীয় ফল আমাদের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উৎসব দেশীয় ফলকে জনপ্রিয় করতে সহায়ক হবে।




