চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির টহল দল এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে চকপাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে। তবে কে বা কারা এসব বিস্ফোরক রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️