শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের আবদুর রশিদের মেয়ে বর্ষা খাতুন (৯) ও ৫০ বছর বয়সী বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সী ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিল। এসময় সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় ট্রাকটি আটক হলেও চালক ও সহকারী পালিয়েছে। একই সময় শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে বর্ষা খাতুন রাস্তা পারাপারের সময় অটোরিকশা ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় বর্ষা খাতুনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️