দুমকিতে বিপুল পরিমাণ গাঁজাসহ পিকআপ জব্দ ‎

দুমকিতে বিপুল পরিমাণ গাঁজাসহ পিকআপ জব্দ  ‎

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকী উপজেলায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব-৮।

‎মঙ্গলবার (৭ জুলাই) ভোররাতে উপজেলার আঙ্গারিয়া বাজার সেতুর ওপর থেকে মাদকবোঝাই পিকআপটি জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎র‍্যাব ও দুমকী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র‍্যাব-৮-এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে একটি দল উপজেলার আঙ্গারিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা সেতুর ওপর পিকআপটি ফেলে পালিয়ে যায়।

‎খবর পেয়ে দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে র‍্যাবের সদস্যদের সঙ্গে পিকআপটি তল্লাশি চালায়। তল্লাশিতে পিকআপের ভেতর থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

‎পটুয়াখালী র‍্যাব-৮-এর স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, মাদকের একটি বড় চালান এ পথে পাচার করা হবে—এমন গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজাভর্তি পিকআপ রেখে পালিয়ে যায়। তিনি আরও জানান, গত এক মাসে দুমকী এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব তিনটি বড় মাদকের চালান জব্দ করেছে।

‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, র‍্যাবের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ পিকআপটি জব্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️