‎হবিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ওরসে জুয়া খেলায় ৮ জন আটক

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় চন্দ্রছড়ি ওরসকে কেন্দ্র করে জুয়া খেলার অপরাধে আট জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ওরস সংলগ্ন এলাকার গান–বাজনা ও কাফেলা কার্যক্রমও বন্ধ করা হয়

‎হবিগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ওরসে জুয়া খেলায় ৮ জন আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ:হবিগঞ্জের বাহুবল উপজেলায় চন্দ্রছড়ি ওরসকে কেন্দ্র করে জুয়া খেলার অপরাধে আট জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ওরস সংলগ্ন এলাকার গান–বাজনা ও কাফেলা কার্যক্রমও বন্ধ করা হয়।

‎পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার একটি চৌকস দল মিরপুর বাজারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। পূর্বের সন্ধ্যায় অভিযান চললেও জুয়াড়িরা পালিয়ে যাওয়ায় ভোরে পুনরায় অভিযান চালানো হয়।

‎আটককৃতরা হলেন-মো. সাকিল মিয়া, লক্ষীনধর, মো. মোবাশ্বির, মো. রুবেল মিয়া, মো. হাবিজুর রহমান, মো. মিলন আহমেদ কাউসার, মো. সুরতব আলী ও আ. রহমান উভয় হবিগঞ্জ জেলার বাসিন্দা।  

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি)মো. সাইফুল ইসলাম বলেন,“ওরসসহ কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে জুয়া বা অসামাজিক কার্যকলাপে বরদাস্ত করা হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎এলাকাবাসী জানান, ওরসের নামে দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও অশালীন কার্যক্রম চলছিল। পুলিশের পদক্ষেপে এখন এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️