হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

‎শুক্রবার (২৪ অক্টোবর) রাতে শাহজাহানপুর ইউনিয়নের ২০নম্বর চা বাগান এলাকায় চুনারুঘাট–মাধবপুর সড়কের পাশে পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে এ অভিযান পরিচালিত হয়।

‎র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

‎পরবর্তীতে আটক ব্যক্তিদের কাছ থেকে খাকি ও নীল রঙের স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত্তিক চা বাগানের মৃত রবি উরাংয়ের ছেলে জনক উরাং (৩২) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানের মৃত কমল ভৌমিকের ছেলে দুলাল ভৌমিক (৩৫)।

‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

‎আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর উদ্ধারকৃত গাঁজাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-৯ জানায়, মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️