‎বাহুবলে বিশেষ অভিযানে ৫টি চোরাই মহিষ ও পিকআপসহ দুইজন আটক

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিশেষ অভিযানে চোরাই সন্দেহে পাঁচটি মহিষ ও একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

‎বাহুবলে বিশেষ অভিযানে ৫টি চোরাই মহিষ ও পিকআপসহ দুইজন আটক

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিশেষ অভিযানে চোরাই সন্দেহে পাঁচটি মহিষ ও একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা শ্রীমঙ্গল মোটরসের সামনে অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ জানায়, জব্দকৃত পশুগুলোর মধ্যে বড় আকৃতির কালো রঙের পাঁচটি গাভী মহিষ রয়েছে। এসব মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। এছাড়া টয়োটা কোম্পানির সাদা রঙের একটি পিকআপ (রেজিঃঢাকা মেট্রো-ঠ-১১-১৯৪১) জব্দ করা হয়েছে। পিকআপটির ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট এবং এর আনুমানিক মূল্য সাত লাখ টাকা।

‎আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া হাটিহাতা এলাকার রজব আলীর ছেলে মনু মিয়া (৪৫) এবং কুলাউড়া জালালাবাদ এলাকার মোক্তার মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮)।

‎বাহুবল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “মহিষগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কী উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল তা তদন্ত করা হচ্ছে।

‎প্রাথমিকভাবে বিশেষ ক্ষমতায় আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️