ভিপি নুরের জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল,কেক কাটা ও মিষ্টিমুখ

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ৩৩তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়

ভিপি নুরের জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল,কেক কাটা ও মিষ্টিমুখ

নিজস্ব প্রতিবেদন:গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ৩৩তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার ছাত্রদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নুরুল হক নুরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। দোয়া মাহফিল শেষে কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমীন সভাপতিত্ব করেন।

এতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি, সাংগঠনিক সম্পাদক অলিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি অহেদুজ্জামান সায়েম, সদর উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ হোনেন, সাধারণ সম্পাদক আব্দুর রাকিবসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ নুরুল হক নুরের নেতৃত্বের প্রশংসা করেন এবং গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ রাজনৈতিক অগ্রযাত্রা ও কার্যক্রম নিয়ে মতামত প্রদান করেন। গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমীন বলেন, ভিপি নুর ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একজন সাহসী নেতা, যিনি দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের জন্য আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। ভবিষ্যতেও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠনটি কাজ করে যাবে। বক্তারা নুরুল হক নুরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে গণঅধিকার পরিষদের আরো সুসংগঠিত হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষও এই আয়োজনে অংশ নেন। তারা বলেন, নুরুল হক নুরের নেতৃত্বে সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন আরও বেগবান হবে। তরুণদের মাঝে নুরুল হকের নেতৃত্ব জনপ্রিয়তা লাভ করছে এবং তার আদর্শ অনুসরণ করে দেশের রাজনীতিতে নতুন ধারা তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নুরুল হক নুর বাংলাদেশের ছাত্র ও যুবসমাজের কাছে অনুপ্রেরণার নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নেতৃত্ব দিয়ে তিনি পরিচিতি পান এবং পরবর্তীতে গণঅধিকার পরিষদ গঠন করেন। তার নেতৃত্বে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।

অনুষ্ঠান শেষে কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দঘন পরিবেশে তার জন্মদিন উদযাপন করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️