বুড়িচংয়ে ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫জন গ্রেপ্তার

বুড়িচংয়ে ৫০০ লিটার চোরাই ডিজেলসহ ৫জন গ্রেপ্তার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে পিকআপে করে পাচারের সময় প্রায় ৫০০ লিটার চোরাই ডিজেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজারস্থ মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে নাজিরা বাজারের মেসার্স মদিনা ফিলিং কর্পোরেশন থেকে ড্রামভর্তি ডিজেল একটি পিকআপযোগে অন্যত্র নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় একটি নীল রঙের পিকআপে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ও দুটি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০ টাকা। এছাড়া একটি পুরাতন সাকুরা (SAKURA) জেনারেটরও উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নিহার বড়াল (৩৯), পিতা-মৃত নিখিল বড়াল, জেলা-বরিশাল; রাকিব হোসেন (২৪), পিতা-মোঃ মোস্তফা, জেলা-লক্ষ্মীপুর; মোঃ নুর উদ্দিন (২৮), পিতা-মৃত বদরুজ্জামান, জেলা-চট্টগ্রাম; মোঃ ইসমাইল হোসেন (২৬), পিতা-মোঃ ফজলুল হোসেন, জেলা-নোয়াখালী এবং রতন চন্দ্র দাস (৫০), পিতা-মৃত মাখন চন্দ্র দাস, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, দেশের চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে কালোবাজারির উদ্দেশ্যে তারা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারকৃত রতন চন্দ্র দাস ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️